‘আফগানযুদ্ধ বন্ধের চাবি পাকিস্তানের কাছেই’

ফাতেহ ডেস্ক

আফগানিস্তানে তালেবানের সঙ্গে চলমান যুদ্ধ একমাত্র পাকিস্তানই বন্ধ করতে পারে এমন মন্তব্য করে আফগানিস্তানের মার্কিনমদদপুষ্ট প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, ‘যুদ্ধ বন্ধের চাবি পাকিস্তানের কাছে রয়েছে।’

গতকাল বুধবার দেশটির রাজধানী কাবুলে অনুষ্ঠিত এক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে ইসলামাবাদের দিকে অভিযোগের এমন তীর নিক্ষেপ করেন প্রেসিডেন্ট আশরাফ।

প্রেসিডেন্ট ঘানি এমন সময় পাকিস্তানের দিকে আঙ্গুল তুললেন, যখন পাকিস্তানের মধ্যস্থতায় তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংলাপ চলছে। এ বিষয়ে তিনি বলেন, ‘তালেবানের জন্য ইসলামাবাদ, কোয়েটা ও রাওয়ালপিন্ডিতে অভয়ারণ্য তৈরি করে দিয়েছে পাকিস্তান সরকার। কাজেই আফগান যুদ্ধ বন্ধের ‘চাবি’ ওই তিন শহরে রয়েছে।’

এর আগেও পাকিস্তানের বিরুদ্ধে তালেবানদের আশ্রয় দেয়ার অভিযোগ তুলেছিল মার্কিন মদদপুষ্ট আফগান পুতুল সরকার। মাসখানেক আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এমন ইঙ্গিত দেন। তিনি বলেন, আফগানিস্তানের শান্তি আলোচনায় একমাত্র পাকিস্তানই পারে সহযোগিতা করতে।

আগের সংবাদবইমেলায় লেখক-প্রকাশকদের নিরাপত্তায় থাকছে বিশেষ ব্যবস্থা
পরবর্তি সংবাদ‘সব জাতিগোষ্ঠীর নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে’