সৌদি আরব যাচ্ছেন সেনাপ্রধান

ফাতেহ ডেস্ক 

৭ দিনের শুভেচ্ছা সফরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ শুক্রবার (১ ফেব্রুয়ারি) সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, সফরকালে তিনি সৌদি আরবের সহকারী প্রতিরক্ষামন্ত্রী, সৌদি সশস্ত্র বাহিনীর চীফ অব জেনারেল স্টাফ ও ল্যান্ড ফোর্স কমান্ডার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়াও তিনি পবিত্র ওমরাহ পালন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সর্ম্পক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরও বেগবান হবে।

সফর শেষে সেনাবাহিনী প্রধানের আগামী ৯ ফেব্রুয়ারি (শনিবার) দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে।

আগের সংবাদবইমেলায় উস্কানিমূলক বই পেলেই ব্যবস্থা : ডিএমপি
পরবর্তি সংবাদশপথও নেবে না, চা-চক্রেও যাবে না ঐক্যফ্রন্ট