
ফাতেহ ডেস্ক
নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের জন্যে কক্সবাজারের শরণার্থী শিবিরে একটি এতিমখানা খুলছে তুরস্কের একটি দাতব্য সংস্থা।
১০০ শিশুর জন্য এ এতিমখানা নির্মাণ হচ্ছে। ইতোমধ্যে নির্মাণকাজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
বিবৃতিতে বলা হয়, সাদাকাসি এসোসিয়েশন রোহিঙ্গাদের জন্য তাদের সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছ। ওই এতিমখানায়, ডর্মিটরি, শ্রেণীকক্ষ, পাঠাগার, রান্নাঘর ও খাবার ঘর থাকবে। বাঁশের তৈরি আশ্রয় শিবিরে যেসব এতিম শিশু কষ্টে দিন কাটাচ্ছে তারা সেখানে আশ্রয় নিতে পারবে।
