এরদোগানের সঙ্গে জর্ডান-বাদশাহ আবদুল্লাহর নৈশভোজ

ফাতেহ ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগানের সঙ্গে নৈশভোজ করেছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। জর্ডানের বাদশাহর সম্মানে ইস্তাম্বুলের প্রেসিডেন্ট হাউজে গতকাল শনিবার রাতে নৈশভোজের আয়োজন করেন এরদোগান।

নৈশভোজে তুরস্কের ফার্স্টলেডি এমিনি এরদোগান ও জর্ডানের রানীও অংশ নেন বলে জানা যায়। এ সময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসুগুলো ও বাণিজ্যমন্ত্রী রুহসার পেককান উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট এরদোগানের আমন্ত্রণে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ইস্তাম্বুল সফরে গিয়েছেন।

তুরস্কের পর জর্ডানের বাদশাহ তিউনসিয়ার প্রেসিডেন্ট বেজি সাইদ এসসেবসির সঙ্গে দেখা করতে তিউনিসিয়া যাওয়ার কথা রয়েছে বলেও জানা যায় তুরস্কের সংবাদ মাধ্যমের বরাতে।

আগের সংবাদসৌদিতে নারীদেরকে ভাড়ায় গাড়ি না দিলে শাস্তির বিধান
পরবর্তি সংবাদধর্ষণের সময় কান্না করায় শিশুছাত্রীকে মেরেই ফেলল শিক্ষক