
ফাতেহ ডেস্ক
সীমান্তে হত্যা বন্ধে ভারতের সাথে বিজিবি কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম।
আজ বুধবার সকালে রাজধানীর পিলখানায় সদর দপ্তরে সীমান্ত ডাটা সেন্টার উদ্বোধন শেষে তিনি আরো বলেন, সীমান্তে কাউকে অবৈধ প্রবেশ করতে দেয়া হবে না। তিনি জানান, এবছর ৮ বাংলাদেশি সীমান্তে মারা গেছেন।
মাদক চোরাচালান বন্ধে বিজিবি কাজ করছে বলেও জানান তিনি। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্ত থেকে যোগাযোগে ডাটা সেন্টার কার্যকরী ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন বিজিবি মহাপরিচালক।
