ব্যবসায়ীদের দেয়া আশ্বাসে নড়চড় হবে না

ফাতেহ ডেস্ক

ঋণে এক অঙ্কের সুদ ও খেলাপি কমানোসহ ব্যাংক খাতের সংকট সমাধানে আসছে বহুমুখী উদ্যোগ। আর এর অংশ হিসেবে খেলাপি ঋণ অবলোপন নীতিমালা সংশোধন হয়েছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। দুপুরে এনইসি সম্মেলনে কক্ষে তিনি আরো জানান, ব্যবসায়ীদের দেয়া আশ্বাস এখন থেকে আর নড়চড় হবে না।

আর্থিক খাতসহ ব্যবসা-বাণিজ্যের নানা সমস্যা-সম্ভাবনা নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার বৈঠক। ছিলেন এফবিসিসিআইসহ নানা অ্যাসোসিয়েশনের নেতারা।

এতে ব্যবসার পরিবেশ উন্নয়ন, দ্বৈত করনীতি পরিহারসহ নানা দাবি জানান ব্যবসায়ীরা। পাশাপাশি ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনতে খেলাপিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবিও জানান তারা।

জবাবে, খেলাপি ঋণ অবলোপন নীতিমালা সংশোধনের কথা উল্লেখ করে, ব্যাংকের সক্ষমতা যাচাইয়ে বিশেষ নীরিক্ষা হবে বলে জানান অর্থমন্ত্রী। বলেন, সঞ্চয়পত্র বিক্রি কমাতে আসছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, অতীতের মতোই বেসরকারি খাতের ওপর ভর করেই এগোবে দেশের অর্থনীতি।

ব্যবসার বিকাশে সব ধরনের সহযোগিতা দেয়ার কথা জানিয়ে, বিনিময়ে রাজস্ব প্রদানে ব্যবসায়ীদের উদার হওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।

আগের সংবাদআসল অপরাধীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা
পরবর্তি সংবাদপঞ্চগড়ে ইজতেমার নামে কাদিয়ানীদের আস্ফালন বন্ধ করুন : সরকারের প্রতি আল্লামা শফী