
ফাতেহ ডেস্ক
পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলারডুবির ৩৫ ঘণ্টা পর নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার হয়েছে। কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবরি দলের সহায়তায় সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন কলাপাড়া উপজেলার বাইনতলা গ্রামের সাইফুল ও নুর ইসলাম। তবে এখন পর্যন্ত উদ্ধার হয়নি ডুবে যাওয়া ট্রলারটি।
এ ঘটনায় বাল্কহেডের সাত কর্মচারীর নামে মামলা করেছেন ডুবন্ত ট্রলারের মালিক নিজাম শরীফ।
এদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে কলাপাড়া থেকে গলাচিপা যাওয়ার পথে দেবপুর লঞ্চঘাট সংলগ্ন রাবনাবাদ নদীতে বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি।
