
ফাতেহ ডেস্ক
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। সকালে উপজেলার বড় বাহিরদীয়া গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান ইউপি সদস্য মঞ্জুর হোসেন ও সাবেক ইউপি সদস্য লুৎফর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। দুপক্ষ দেশিয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এসময় মঞ্জুরের সমর্থক কৃষক রাসেল শেখ বল্লভের আঘাতে নিহত হন।
তিনি বড় বাহিরদীয়া গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে। আহত হন দুপক্ষের আরও ৫ জন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
