হুইল চেয়ারে করে সংসদে এরশাদ

হুইল চেয়ারে বসে সংসদে এরশাদ

ফাতেহ ডেস্ক

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেলে হুইল চেয়ারে বসে তিনি সংসদে আসেন এবং হুইল চেয়ারে করেই সংসদে প্রবেশ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। তিনি বলেন, বিকেল ৪টার দিকে বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে সংসদের উদ্দেশে রওনা দেন হুসেইন মুহম্মদ এরশাদ।

এ সময় তার সাথে পার্টির কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ২২টি আসনে জয়লাভ করে। দলের অন্যান্য সংসদ সদস্যরা ৩ জানুয়ারি শপথ নিলেও অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি এরশাদ।

এরপর ৬ জানুয়ারি শপথ গ্রহণ করলেও এতোদিন অসুস্থতার কারণে অধিবেশনে তিনি যোগ দিতে পারেননি তিনি।

আগের সংবাদবাসচাপায় ৩ কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু
পরবর্তি সংবাদডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ২৫ পদে ভোট ১১ মার্চ