
ফাতেহ ডেস্ক
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল। এছাড়া সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্ত সঠিক বলেও মন্তব্য করেন তিনি।
গত ডিসেম্বরেই সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের ওই নির্দেশের পর এই প্রথম সেনা প্রত্যাহার নিয়ে মুখ খুললেন জেনারেল ভোটেল।
তিনি বলেন, সেনা প্রত্যাহারের বিষয়ে আমাদের সিদ্ধান্ত সঠিক ছিলো। আমরা এখন সেই পথেই আগাচ্ছি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করা হবে।
উল্লেখ্য, আইএসকে নির্মূল করার লক্ষ্যে ২০১৪ সাল থেকে সিরিয়ার ওপর বিমান হামলা চালিয়ে আসছে আমেরিকা। বর্তমানে দেশটিতে অন্তত ২,০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
