
ফাতেহ ডেস্ক
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ইন্তেকাল করেছেন খ্যাতিমান ঔপন্যাসিক শফিউদ্দীন সরদার।
নাটোরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। মরহুমের নামাজে জানাযা আজ বাদ মাগরিব নাটের শহরের গাড়িখানা গোরস্তান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জানা যায়, ১৯৩৫ সালে নাটোর সদর উপজেলার হাটবিলা গ্রামে জন্মগ্রহণ করেন এ কথাসাহিত্যিক। ১৯৫০ সালে ম্যাট্রিকুলেশন পাস করার পর রংপুর কারমাইকেল কলেজ থেকে আইএ, বিএ অনার্স এবং এম এ ডিগ্রি লাভ করেন। এরপর লন্ডন থেকে ডিপ্লোমা ইন এডুকেশন ডিগ্রি লাভ করার পর দেশে ফিরে নিজ গ্রামের স্কুলে শিক্ষকতা শুরু করেন তিনি।
পেশাগত জীবনে তিনি রাজশাহী কলেজ, বানেশর কলেজ ও নাটোর রানীভবানী মহিলা কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
১৯৮২ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর কিছুদিন রাজনীতিও করেছেন।
শফিউদ্দীন সরদারের প্রথম উপন্যাস ‘চলনবিলের পদাবলী’। ঐতিহাসিক উপন্যাস রচনায় তিনি খ্যাতি অর্জন করেছেন। তিনি একের পর এক রূপ নগরের বন্দী, বখতিয়ারের তলোয়াড়, গোড় থেকে সোনার গাঁ, যায় বেলা অবেলায়, বিদ্রোহী জাতক, বার পাইকার দুরগ, রাজবিহুংগসহ ৪২ উপন্যাস লিখেছেন।
এইচআর/
