কাশ্মীরে জায়শে মোহাম্মদের হামলায় ২০ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের জবর দখলকৃত কাশ্মিরে ভারতীয় সেনাদের ওপর হামলা চালিয়েছে স্বাধীনতকামীদের একটি সশস্ত্র গ্রুপ। এতে অন্তত ২০ জন ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ২৫ থেকে ৩০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানা গেছে। খবর ইন্ডিয়া টুডে’র।

এদিকে হামলার দায় জায়শে মোহাম্মদ নামে স্বাধীনতকামীদের একটি দল স্বীকার করেছে বলেও ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে।

বৃহস্পতিবার বিকালে কাশ্মিরের রাজধানী শ্রীনগরের উপকণ্ঠে একটি প্যারামিলিটারি বহরে গাড়িবোমা হামলা করলে এ হতাহতের ঘটনা ঘটে।

বোমা বহন করা গাড়িটি বিস্ফোরিত হওয়ার সাথে সাথে বহরে থাকা একটি বাস ধ্বংসাবশেষে পরিণত হয় এবং পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর আশপাশের এলাকায় অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

এইচআর/

আগের সংবাদচিরনিদ্রায় শায়িত হলেন খ্যাতিমান ঔপন্যাসিক শফিউদ্দীন সরদার
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রীর অনুদানে লন্ডনে নির্মিত হচ্ছে মসজিদ