জুমার নামাজে অংশ নিতে তুরাগ তীরে মুসল্লিদের অভূতপূর্ব ঢল

বিশেষ প্রতিবেদক

তুরাগ তীরের ইজতেমা ময়দানে আজ কয়েক লাখ মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সালাতুল জুমা। নামাজে অংশ নেয়া মুসল্লিরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবারের ইজতেমায় মানুষের উপস্থিতি যেমন বেশি, তেমনি জুমার নামাজেও ছিল জনতার অভূতপূর্ব ঢল।

বৃহৎ এ জুমার জামাতে অংশ নিতে সকাল থেকেই ঢাকা-গাজীপুরসহ আশপাশের জেলারগুলোর মুসল্লিরা বিশ্ব ইজতেমা ময়দানে এসে জমায়েত হন। দেশি-বিদেশি মুসল্লিরা ইজতেমায় উপস্থিত হয়ে বয়ান শোনেন ও জুমার নামাজে অংশ নেন।

জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের খতিব ও তাবলিগের শূরা সদস্য মাওলানা জোবায়ের। দুপুর ১টা ৪২ মিনিটে নামাজ শুরু হয়।

জুমার নামাজের আগেই ইজতেমার পুরো শামিয়ানা ও ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্যান্ডেলের নিচে জায়গা না পেয়ে মুসল্লিরা অংশ নেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়ক ও গলিতে।

এইচআর/

আগের সংবাদইজতেমা ময়দানে তিন দিনে চার মুসল্লির ইন্তেকাল
পরবর্তি সংবাদআমেরিকায় জরুরি অবস্থা জারি করতে যাচ্ছেন ট্রাম্প