
ফাতেহ ডেস্ক
বগুড়ার আদমদিঘীতে অবৈধভাবে সরকারি জমি কম দামে বিক্রি করে সরকারের ৪২ লাখ টাকা ক্ষতির মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
সকালে বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম আদালতে এ অভিযোগপত্র জমা দেন।
মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় আব্দুল লতিফ সিদ্দিকী ব্যক্তি স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বাংলাদেশ জুট কর্পোরেশনের আওতাধীন সরকারি সম্পত্তি বিক্রির নীতিমালা ভঙ্গ করেন।
উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি ছাড়াই একক সিদ্ধান্তে কম দামে বিজেসির ২ দশমিক তিন আট একর সরকারি সম্পত্তি ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে বেগম জাহানারা রশিদের কাছে বিক্রি করেন। এই অভিযোগে ২০১৭ সালে মামলা করে দুদক।
