ব্লগার অভিজিৎ হত্যা মামলায় ৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত

ফাতেহ ডেস্ক

ইসলামের নামে কুৎসা রটনাকারী ধর্ম বিদ্বেষী ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় চাকুরিচ্যুত মেজর জিয়াসহ ৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এরই মধ্যে অনুমোদনের জন্য অভিযোগপত্র স্বরাষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের অনুমোদন পেলে চার্জশিট আদালতে জমা দেয়া হবে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম জানান, অভিযুক্ত ৬ আসামির মধ্যে ৪ জন গ্রেপ্তারে আছেন।

তবে চাকুরিচ্যুত মেজর জিয়াসহ ২ জন এখনো পলাতক। লেখালেখিতে ‘ভিন্নমত’ থাকার কারণে আসামিরা অভিজিৎ রায়কে হত্যার পরিকল্পনা করে দাবি করে পুলিশ।

হত্যার সাথে জড়িত হিসেবে ১১ জনের নাম এলেও বাকি ৫ জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

আগের সংবাদবগুড়ায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র
পরবর্তি সংবাদআরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের ৪ সমঝোতা স্মারক সই