
ফাতেহ ডেস্ক
ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। রোববার স্থানীয় সময় বিকেলে আবু ধাবির একটি হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।
এর মধ্যে রয়েছে বাংলাদেশে বন্দর ও শিল্প পার্ক স্থাপন, জ্বালানি সরবরাহ, এলএনজি ও সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং মাতারবাড়িতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে সমঝোতা। আমিরাতের ১৫ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিদ্যুৎ ও শিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
এর আগে, জার্মানি সফর শেষে মিউনিখ থেকে আবুধাবি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে যোগ দেন তিনি।
