ঐক্যফ্রন্টের গণশুনানি ২২শে ফেব্রুয়ারি

ফাতেহ ডেস্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম-কারচুপি নিয়ে গণশুনানি করবে,জাতীয় ঐক্যফ্রন্ট। একথা জানিয়েছেন জোটের আহ্বায়ক ড. কামাল হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে নিজ চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

আগামী ২২শে ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্ট মিলনায়তনে এ শুনানি করা হবে বলেও জানান তিনি।

ড. কামাল বলেন, ‘গণশুনানিতে আওয়ামী লীগ ও মহাজোট ছাড়া সব দলকে আহ্বান জানানো হবে। তবে ঐক্যফ্রন্টের প্রার্থী হলেও, জামায়াত গণশুনানিতে অংশ নেবে না।’

ঐক্যফ্রন্টের প্রার্থী ছাড়াও বাম গণতান্ত্রিক জোটকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান, ড. কামাল হোসেন। শুনানিতে দেশের সাত বিশিষ্ট নাগরিক সংসদ নির্বাচনে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে নির্বাচনের অনিয়মের বিষয়ে অভিযোগ শুনবেন।

এদিকে, ঐক্যফ্রন্টের এই গণশুনানি যেন গণ তামাশায় পরিণত না হয়, সে ব্যাপারে ডিএমপি কমিশনারকে খতিয়ে দেখতে বলেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে, তেজগাঁওতে সড়ক ও জনপথ বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গণশুনানি আয়োজনের ব্যাপারে ঐক্যফ্রন্ট্রের অনুমতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘কেন অনুমতি? কিসের জন্য? গণ-তামাশার জন্য? যদি গণ-তামাশার জন্য অনুমতি চায় তাহলে ডিএমপি কমিশনারকে বলবো বিষয়টা দেখে ব্যবস্থা নিতে।’

আগের সংবাদখাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭
পরবর্তি সংবাদনয়াদিল্লি আক্রমণ করতে এলে কঠোর জবাব দেবে ইসলামাবাদ