
ফাতেহ ডেস্ক
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সংসদ সদস্য বুধবার শপথ নিচ্ছেন।
আগামীকাল বুধবার সকাল সাড়ে দশটায় শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে। নারী সংসদ সদস্যদের মধ্যে ৪৩জন আওয়ামী লীগ, চারজন জাতীয় পার্টি, একজন ওয়ার্কার্স পার্টি এবং একজন স্বতন্ত্র সংসদ সদসস্যের শপথ নেবার কথা রয়েছে।
গেল রবিবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ সংসদ সদস্যকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। ৪৯টি আসনের কোনটিতেই একাধিক প্রার্থী না থাকায়, কমিশন সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।
তফসিল অনুযায়ী, ভোটগ্রহণের দিন ছিলো ৪ঠা মার্চ। তবে এই নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভোট নেয়ার প্রয়োজন হয়নি।
নির্বাচিতদের মধ্যে আওয়াম লীগের ৪৩ জন। এর মধ্যে রয়েছেন ঢাকা থেকে সুবর্ণা মুস্তাফা, শিরীন আহমেদ, জিন্নাতুল বাকিয়া, শবনম জাহান শিলা ও নাহিদ ইজহার খান; চট্টগ্রাম থেকে খাদিজাতুল আনোয়ার ও ওয়াশিকা আয়েশা খানম; কক্সবাজার থেকে কানিজ ফাতেমা আহমেদ, খাগড়াছড়ি থেকে বাসন্তী চাকমা, কুমিল্লা থেকে আঞ্জুম সুলতানা ও আরমা দত্ত; ব্রাহ্মণবাড়িয়া থেকে উম্মে ফাতেমা নাজমা বেগম, গাজীপুর থেকে শামসুন্নাহার ভূঁইয়া ও রুমানা আলী।
বরগুনা থেকে সুলতানা নাদিরা, জামালপুর থেকে হোসনে আরা, নেত্রকোণা থেকে হাবিবা রহমান খান (শেফালী) ও জাকিয়া পারভীন খানম; পিরোজপুর থেকে শেখ এ্যানী রহমান, টাঙ্গাইল থেকে অপরাজিতা হক, সুনামগঞ্জ থেকে শামীমা আক্তার খানম, মুন্সিগঞ্জ থেকে ফজিলাতুন নেসা, নীলফামারী থেকে রাবেয়া আলীম, নরসিংদী থেকে তামান্না নুসরাত বুবলী, গোপালগঞ্জ থেকে নার্গিস রহমান, ময়মনসিংহ থেকে মনিরা সুলতানা, ঝিনাইদহ থেকে খালেদা খানম, বরিশাল থেকে সৈয়দা রুবিনা মিরা, পটুয়াখালী থেকে কাজী কানিজ সুলতানা।
খুলনা থেকে গ্লোরিয়া ঝর্ণা সরকার, টাঙ্গাইল থেকে খন্দকার মমতা হেনা লাভলী, দিনাজপুর থেকে জাকিয়া তাবাসসুম, নোয়াখালী থেকে ফরিদা খানম(সাকী), ফরিদপুর থেকে রুশেমা বেগম, কুষ্টিয়া থেকে সৈয়দা রাশেদা বেগম, মৌলভীবাজার থেকে সৈয়দা জোহরা আলাউদ্দিন, রাজশাহী থেকে আদিবা আনজুম মিতা; চাঁপাইনবাবগঞ্জ থেকে ফেরদৌসী ইসলাম জেসী, শরিয়তপুর থেকে পারভীন হক সিকদার, রাজবাড়ী থেকে খোদেজা নাসরীন আক্তার হোসেন, মাদারীপুর থেকে তাহমিনা বেগম, পাবনা থেকে নাদিয়া ইয়াসমিন জলি ও নাটোর থেকে রত্না আহমেদ।
প্রধান বিরোধীদল জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়েছেন, সালমা ইসলাম, রওশনারা মান্নান, নাজমা আক্তার ও মাসুদা এম রশিদ চৌধুরী। ওয়ার্কার্স পার্টি থেকে নির্বাচিত হন, লুৎফুন নেসা খান ও স্বতন্ত্র থেকে নির্বাচিত হন সেলিনা ইসলাম।
