আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফাতেহ ডেস্ক

আশুলিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ায় ট্রাক চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেলে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান মর্নিং গ্লোরী স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মো: ওয়ালী।

এছাড়া নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় গাড়ি চাপায় মারা গেছেন এক পোশাক শ্রমিক।

আগের সংবাদ২১ ফেব্রুয়ারিতে বন্ধ থাকবে ঢাকার কয়েকটি সড়ক
পরবর্তি সংবাদডাকসু নির্বাচনে ধর্মভিত্তিক সংগঠনকে ছাড় দেয়ায় বামদের ক্ষোভ