
ফাতেহ ডেস্ক
রাজধানীর চকবাজার আবাসিক এলাকার ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা সর্বশেষ দাঁড়িয়েছে ৭০ জন। সকাল ৯ টায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ৬৭ জনের লাশ রয়েছে। প্রাথমিকভাবে যাদের পরিচয় পাওয়া গিয়েছে ইতিমধ্যে হাসপাতালে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করার কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার আনুমানিক দিবাগত রাত পৌনে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, চুড়িহাট্টা মসজিদের সামনে একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের অন্যান্য ভবনেও ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ১৩টি ষ্টেশনের ৩৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।বৃহস্পতিবার ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের ২০০ জন কর্মি ছাড়াও কাজ করেছে রেড ক্রিসেন্ট,বাংলাদেশ স্কাউটসহ অনেকে।
এদিকে আগুন লাগার ঘটনায় দগ্ধ হওয়া আহত ৪১ জন কে মিটফোর্ড ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
