‘কেমিক্যাল মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’

ফাতেহ ডেস্ক

পুরান ঢাকা থেকে বিপজ্জনক সব রাসায়নিক দ্রুত সরিয়ে ফেলতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে চকবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে এ ঘোষণা দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে কোনো আপস হবে না। অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে নিখোঁজদের সন্ধান ও আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

কাদের বলেন, এর পরই পুরান ঢাকার কেমিক্যাল ব্যবসায়ী ও মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ক্ষতিগ্রস্ত ওয়াহেদ মনজিল ভবনে মজুদ থাকা কেমিক্যাল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দ্রুত সবাইকে জানানো হবে বলেও জানান তিনি।

আগের সংবাদভারত-পাকিস্তানের অবস্থান বিপজ্জনক: ট্রাম্প
পরবর্তি সংবাদঅগ্নিকান্ডের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হবে রোববার