‘পুরান ঢাকায় কেমিক্যালের ব্যবসা থাকবে না’

ফাতেহ ডেস্ক

পুরান ঢাকায় আর কোনো কেমিক্যাল ব্যবসা থাকবে না। একথা সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে দগ্ধদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী একথা জানান।চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি।

চকবাজারের অগুনে দগ্ধ ৯ জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি। তাদের দেখতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী। এসময় তিনি সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃক্ষকে নির্দেশ দেন। কথা বলেন আহতদের আত্মীয় স্বজনদের সঙ্গে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় চকবাজারের আগুনের ঘটনায় জাতীয় শোক পালনের ঘোষণাও দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, চকবাজারে আগুন লাগার পর সরকারি সব সংস্থা তাৎক্ষিকভাবে ব্যবস্থা নেয়। তবে আগুন লাগার সাথে সাথে গণমাধ্যমসহ উৎসুক মানুষ যাতে আগুন নির্বাপণে বিঘ্ন না ঘটায় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

এতোদিন মালিকরা রাজি না হওয়ায় পুরান ঢাকা থেকে কেমিক্যালের ব্যবসা ও গোডাউন সরানো যায়নি বলে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, পুরান ঢাকার অলিগলি ও সড়ক নতুনভাবে তৈরি হবে। নতুন ভবন করার সময় ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থা রাখা হবে। খাল ও পুকুর যেনো ভরাট না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আগের সংবাদআগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছে তদন্ত কমিটি
পরবর্তি সংবাদভারত-পাকিস্তানের অবস্থান বিপজ্জনক: ট্রাম্প