
ফাতেহ ডেস্ক
জম্মু কাশ্মিরে প্যারামিলিটারির অতিরিক্ত ১ হাজার সদস্য পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। স্বাধীনতাকামীদের বিরুদ্ধে সেনা অভিযানে সহায়তা করতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। শুক্রবার রাতে শুরু হওয়া অভিযানে আটক হয়েছেন স্বাধীনতাকামী ইয়াসিন মালিক।
এদিকে কাশ্মির হামলার আটদিন পর এ নিয়ে সরাসরি কোন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ভারত-পাকিস্তান সম্পর্ক এখন যে পর্যায়ে আছে তা বিপজ্জনক।
যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক এই হিংসাত্মক অবস্থার অবসান চায় উল্ল্রেখ করে দিল্লি ইসলামাবাদ দুই পক্ষের সঙ্গেই ওয়াশিংটন আলোচনা করছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
এরআগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পর ভারতকে আক্রমণাত্মক সিদ্ধান্ত না নিতে সাবধান করেছে দেশটির সেনাবাহিনী। প্রয়োজনে ভারতীয় অগ্রাসনের সমুচিত জবাব দেয়ার হুমকিও দেন সেনা প্রধান কামার বাজওয়া।
