
ফাতেহ ডেস্ক
উভয় বাংলার শ্রেষ্ঠ কবি সদ্য প্রয়াত আল মাহমুদ বিশেষ আলোচনাসভার আয়োজন করতে যাচ্ছে কল্যাণচিন্তার কাগজ আনতারা। আগামীকাল ২৪ ফেব্রুয়ারি রোববার বিকাল ৩টায় রাজধানীর ২২/১ তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
মহিম মাহফুজ ও আবদুল গাফফারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি আল মুজাহিদী। আলোচনা করবেন উবায়দুর রহমান খান নদভী, মুহাম্মদ যাইনুল আবিদীন, মুসা আল হাফিজ, হারুন ইজহার ও আলী হাসান তৈয়ব।
আলোচনাসভায় কবি আল মাহমুদের পাঠক, ভক্ত ও অনুরাগীদের সরব উপস্থিতির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে আনতারা পরিবার।
এইচআর/
