
ফাতেহ ডেস্ক
জলবায়ু পরির্বতন মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের জন্য ঘোষিত সহায়তা তহবিল না আসায় হতাশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলো প্রতিশ্রুতি অনুযায়ী এ খাতে অর্থ সহায়তা দিচ্ছে না।
সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও গৃহহীনদের জন্য করণীয় শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী বক্তব্য শেষে মন্ত্রী এসব কথা জানান। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে এরই মধ্যে সরকারের অর্থায়নে দীর্ঘমেয়াদি বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।
এসময় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভবিষ্যতে সমুদ্রের পানিতে লবণাক্ততা বেড়ে গেলে তার বিরূপ প্রভাব পড়বে দেশের উন্নয়নের ওপর।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, কক্সবাজারের পরিবেশ রক্ষায় রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে স্থানন্তরের যে পরিকল্পনা নেয়া হয়েছে, তাতে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে।
