জাপান থেকে আরও ৩২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাচ্ছে রোহিঙ্গা শরণার্থীরা

ফাতেহ ডেস্ক

জাপান থেকে আরও ৩২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাচ্ছেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীরা। দেশটির সরকার গত ৭ ফেব্রুয়ারি এ ঘোষণা দেয় বলে জানিয়েছে ঢাকার জাপান দূতাবাস।

এ নিয়ে রোহিঙ্গাদের জন্য জাপানের সহায়তা ৮২.৭ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

এর আগে ২০১৭ সালের আগস্টের পর মিয়ানমারে সেনা নির্যাতনের মুখে বাংলাদেশে নতুন করে সাড়ে সাত লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নেয়ায় জাপান সরকার ৫০.২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছিল। শরণার্থী ক্যাম্প ব্যবস্থাপনা, খাদ্য, আশ্রয়, চিকিৎসাসেবা, প্রশিক্ষণ প্রদান ও পরিচ্ছন্নতা সুবিধা এবং পুনরায় বনায়নের মাধ্যমে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয়দের মানবিক সহায়তা দিতে চায় জাপান সরকার।

এইচআর/

আগের সংবাদ‘হতাহতের ঘটনা ঘটেনি, পাকিস্তান বাহিনীর তাড়া খেয়ে পালাতে বাধ্য হয়েছে ভারতীয় সেনারা’
পরবর্তি সংবাদ‘খালেদা জিয়াকে চিকিৎসা না করানোটা সরকারের গভীর কোনো ষড়যন্ত্রের অংশ’