
ফাতেহ ডেস্ক
ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলার প্রধান আসামি গৃহকর্মী রেশমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেশমা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
রাতে, রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বেলা ৪টায় পুলিশ হেড কোয়াটারে বিস্তারিত জানানোর কথা রয়েছে।
এর আগে ১৫ ফেব্রুয়ারি, রাজধানীতে ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় ২ আসামি, স্বপ্না ও রুনু বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ১০ ফেব্রুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারে, নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। পরদিন, রাজধানীর নিউমার্কেট থানায় মামলা করেন নিহতের স্বামী ইসমত কাদির গামা।
