নতুন দল গঠনের চিন্তায় কঠোর অবস্থানে জামায়াত

ফাতেহ ডেস্ক

স্বাধীনতাবিরোধী ভূমিকার জন্য ক্ষমা চেয়ে নতুন নামে দল গঠনের দাবিতে সোচ্চার সংস্কারপন্থীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্ব।

এরই মধ্যে মজলিশে শূরার সদস্য মুজিবুর রহমান মঞ্জুকে বহিষ্কার করা হয়েছে। অন্যদের সতর্ক করে জামায়াত বলেছে, বিশৃঙ্খলা তৈরি করলেই ব্যবস্থা। তারপরও তরুণদের নিয়ে নতুন দল গঠনের চিন্তাভাবনা করছেন জামায়াতের সাবেক নেতারা।

একাত্তরে বাংলাদেশবিরোধী ভূমিকার জন্য ক্ষমা না চাওয়ার কারণ দেখিয়ে সম্প্রতি জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

মানবতাবিরোধী অপরাধীদের অন্যতম এই আইনজীবীকে অনুসরণ করে পদত্যাগ করেন বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত বেশ কজন। পরে এই ধারার অন্যতম নেতা মজলিশে শুরার সদস্য মুজিবুর রহমান মঞ্জুকে বহিষ্কার করে জামায়াত। পাশাপাশি সকল দায়িত্বশীল ব্যক্তিদের জরুরি চিঠি পাঠিয়ে সতর্ক করা হয়।

এ বিষয়ে মুজিবুর রহমান মঞ্জু বলেন, ‘তারা (দায়িত্বশীলরা) মনে করছে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করছি, তাহলে দলের শৃঙ্খলা রক্ষা করা তাদের দায়িত্ব। আমি মনে করি, যারা যেটা বিশ্বাস করে অথবা যারা যেটা বলতে চায় সেটার প্রতিফলন এটা। তবে এটা নতুন করে স্বপ্ন দেখার বিষয়। যারা এর বিরোধিতা করছেন, হয় তারা এটা স্বজ্ঞানে করছেন, অথবা না বুঝেই করছেন।‘

বহিষ্কৃত হলেও জামায়াত-শিবিরের সংস্কারপন্থী তরুণদের নিয়ে নতুন দল গঠনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

আগের সংবাদইডেনের সাবেক অধ্যক্ষ হত্যার প্রধান আসামি রেশমা গ্রেপ্তার
পরবর্তি সংবাদসেনাবাহিনী যেকোন দুর্যোগে মানুষের পাশে থাকবে : সেনাপ্রধান