সেনাবাহিনী যেকোন দুর্যোগে মানুষের পাশে থাকবে : সেনাপ্রধান

ফাতেহ ডেস্ক

সেনাবাহিনী দেশের যে কোন দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকবে এবং দেশের অখন্ডতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে। বুধবার সকালে চট্টগ্রামে এসব কথা বলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ চৌধুরী।

চট্টগ্রামের হালিশহরে আর্টিলারি ট্রেনিং সেন্টারে আর্টিলারি ইউনিটকে পতাকা প্রদান উপলক্ষে প্যারেড অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান।

তিনি আরও বলেন, সুনামের সাথেই শান্তিরক্ষায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। দেশের আর্থ-সামাজিক ও অবকাঠামো উন্নয়নে অবদান রেখে চলা সেনা সদস্যরা ভবিষ্যতেও দেশের মানুষের জন্য কাজ করে যাবে বলে আশ্বাস সেনাপ্রধানের।

আগের সংবাদনতুন দল গঠনের চিন্তায় কঠোর অবস্থানে জামায়াত
পরবর্তি সংবাদভারতের ৩ বিমানবন্দর বন্ধ ঘোষণা