
আন্তর্জাতিক ডেস্ক
কাবা শরীফের প্রধান ইমাম ও বাদশা সালমানের উপদেষ্টা শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস গতকাল মক্কার মসজিদুল হারামে নামাজ আদায়ের পর সকল মুসল্লিদের নিয়ে পাকিস্তানের শান্তি সমৃদ্ধি ও যুদ্ধ জয়ের জন্য বিশেষ মোনাজাত করেছেন। এ সময় তিনি সৌদি আরব, তুরস্ক, বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রের জন্য দোয়া করেন।
তিনি বলেন, ‘হে আল্লাহ, মুসলিম যে রাষ্ট্রটিই একটু মাথা তুলে দাড়ায় তার প্রতিই দুশমনের বদ নজর পড়ে। হিংসুকদের বুক জ্বলে। স্বাধীনতা ও মৌলিক অধিকারের জন্য কাতারে মরা লাখো মানুষকে দুশমনরা বছরের পর বছর অমানুষিক অত্যাচার নির্যাতনের মাধ্যমে ধ্বংস করে দিতে চাচ্ছে। হে আল্লাহ উম্মাহর পক্ষ থেকে আপনি দুশমন, হিংসুক, আগ্রাসী ও অত্যাচারিদের দাঁত ভাঙ্গা জবাব দিন। মুসলিম বিশ্বকে সমৃদ্ধ ও সংহত করুন।’
এ সময় তিনি ও হাজার হাজার মুসল্লি কান্নায় ভেঙে পড়েন।
এইচআর/
