চকবাজারে দগ্ধ আরেকজনের মৃত্যু

ফাতেহ ডেস্ক

রাজধানীর চকবাজারে আগুনে দগ্ধ আরো একজন ঢাকা মেডিকেলে মারা গেছেন। সকাল সোয়া আটটার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন।

নিহত ব্যক্তির নাম জাকির, তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিলো বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক। এ নিয়ে চকবাজার ট্র্যাজেডিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭১ জনে।

এর আগে শুক্রবার ভোরে ঢাকা মেডিকেলে মৃত্যু হয় রেজাউল নামের আরো একজনের। ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই প্রাণ হারান ৬৭ জন। গুরুতর দগ্ধ ৯ জনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। তাদের মধ্যে বর্তমানে ৪ জন ভর্তি রয়েছেন।

আগের সংবাদঅগ্রাসনের কড়া জবাবের হুঁশিয়ারি পাকিস্তান সেনাপ্রধানের
পরবর্তি সংবাদমৃত ক্যালিওগ্রাফার স্বামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করে মসজিদ সাজালেন তুরস্কের এক নারী