বইমেলায় কেবল ‘আল মাহমুদ সমগ্র’ই বিক্রি হয়েছে ৫০ লক্ষ টাকার

ফাতেহ ডেস্ক

এবারের একুশে বইমেলায় উভয় বাংলার শ্রেষ্ঠ কবি, সদ্য প্রয়াত আল মাহমুদের বইয়ের চাহিদা ছিল অভাবনীয়। আল মাহমুদের বই যে প্রকাশনীগুলো ছেপেছে, তাদের অধিকাংশের স্টলেই পাঠক সিরিয়াল ধরে কিনিছেন আল মাহমুদের বই।

দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য থেকে কিছুদিন আগে ১৩ খণ্ডে আল মাহমুদের সমগ্র প্রকাশিত হয়েছিল।

ঐতিহ্য কর্তৃপক্ষ জানিয়েছে ব্যয়সাপেক্ষ হওয়া সত্ত্বেও এবারের বইমেলায় আল মাহমুদের ১৩ খণ্ডের এ সমগ্রের চাহিদা ছিল অভাবনীয়। প্রতি সেট সমগ্রের বিক্রয় মূল্য ছিল ৫ হাজার টাকা। মেলায় তাঁরা ১ হাজার সেট আল মাহমুদ সমগ্র সেল করতে পেরেছে। যার সর্বমোট বিক্রয়মূল্য ৫০ লক্ষ টাকা।

এক হাজার সেট বিক্রির পর ঐতিহ্যের স্টক শেষ হয়ে যায়, কিন্তু পাঠকের চাহিদা ফুরোয়নি৷ অনেককে আল মাহমুদ সমগ্র না পেয়ে নিরাশ হয়ে ফিরতে হয়েছে।

এইচআর/

আগের সংবাদযে কারণে ক্ষমা চাইবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী
পরবর্তি সংবাদভারতীয় কারাগারে পাকিস্তানি বন্দী হত্যা