এবার ঢাকার কারওয়ান বাজারে আগুন

ফাতেহ ডেস্ক

রাজধানীর কারওয়ান বাজারে জনতা টাওয়ারের পেছনে থাকা একটি গোডাউনে আগুন লেগেছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর কামরুল হাসান বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানা যায়নি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ময়লা পোড়ানোর জায়গায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন চারপাশে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগের সংবাদহুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তি সংবাদগণপরিসরে ইসলামভীতি, ধর্মীয় পোশাক খুলতে বাধ্য হচ্ছেন অনেকে