
ফাতেহ ডেস্ক
উপজেলা নির্বাচনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার ডিসি ও এসপি কার্যালয়ে চিঠি পাঠিয়েছে কমিশন।
চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন বিশ্বাস করে মাঠ প্রশাসনের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। সেজন্য মাঠ প্রশাসনের সবাইকে সচেতন থাকার নির্দেশ কমিশনের।
সব প্রার্থীর সমান সুযোগ, নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ ও ভোটের পরে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব জেলা প্রসাশন ও আইনশৃঙ্খলাবাহিনীর। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোরভাবে দমনের নির্দেশও দেয়া হয়েছে চিঠিতে। জেলা প্রসাশন ও আইনশৃঙ্খলাবাহিনীর কারও দায়িত্বে অবহেলা পাওয়া গেলে ব্যবস্থা নেয়ারও হুশিয়ারি দেয়া হয়েছে।
