তুরস্কের মর্দিন শহরে বহু যুগ আগের মসজিদ আবিষ্কার

ফাতেহ ডেস্ক

ঘনবৃষ্টি হওয়ার ফলে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মর্দান প্রদেশের সুরক্ষিত দেয়াল ধসে যাওয়ার ফলে একটি প্রাচীন মজিদের অবশেষ দৃশ্যমান হয়েছে।

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মর্দান প্রদেশের আর্টোক্লু অঞ্চলের ভারী বৃষ্টিপাতের ফলে এই প্রাচীর ভেঙে পড়ে।

আর্টওয়ার্ক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যের গবেষক আমিন সেলচুক ইয়াশার বলেছেন সম্ভবত প্রাচীন মসজিদের এই অবশিষ্ট অংশ মুহাম্মাদ আল-ক্বাজি (ক্বাজি মুহাম্মাদ) মসজিদের। কিছু উৎসে উল্লেখ করা হয়েছে যে, এখানে এই নামের একটি মসজিদ ছিল।

সেলচুক ইয়াশার আরও বলেন স্থাপত্য কলেজের গবেষকগণ এই এলাকার পুরাতন ছবিতে একটি গম্বুজ দেখেছে। আর এ জন্য তার এই অঞ্চলে ঐ ছবির প্রাচীন মসজিদটি খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছিল।

তিনি এই মসজিদের অবশেষ আবিষ্কারের পর খুশি হয়ে বলেন ধারণ করা হচ্ছে এই মসজিদটি কমপক্ষে ১০০ বছর পূর্বে ধ্বংস করা হয়েছে।

তুরস্কের ইউনেস্কো জাতীয় কমিশনের পরিচালক অধ্যাপক মুরাত চাগালিয়ান বলেন ১৯৩০ সালে আব্দুল গানি আফান্দির লিখিত একটি গ্রন্থে তিনি এই এলাকায় মুহাম্মাদ আল-ক্বাজি মসজিদের কথা উল্লেখ করেছেন। তিনি এই বইয়ে আরও উল্লেখ করেছেন যে, এখানে কবরস্থানও ছিল।

চাগালিয়ান আরও বলেন এই মসজিদটি নির্মাণের জন্য যে পাথর ব্যবহার করা হয়েছে তা দেখে বোঝা যায় যে, এটি সপ্তম হিজরিতে নির্মাণ করা হয়েছে।

আগের সংবাদআফগানিস্তানে বোমা হামলা
পরবর্তি সংবাদমিয়ানমারের পাঠ্যবই মুসলিমদের ঘৃণা করতে শেখাচ্ছে