বিবাড়িয়ায় ওরসে যাওয়া নিয়ে ঝগড়ার জেরে স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা

ফাতেহ ডেস্ক

ওরসে যাওয়া নিয়ে ঝগড়ার জের ধরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন তার স্বামী। শুক্রবার দিবাগত রাতে বিবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘাতক স্বামী হাসেমকে (২৫) আটক করেছে নবীনগর থানার পুলিশ।

নিহত রিতা আক্তার (১৯) উপজেলার দোপাকান্দা গ্রামের মৃত নূরুল ইসলামের মেয়ে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, চার মাস আগে উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের তারা মিয়ার ছেলের সঙ্গে রিতা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী মধ্যে প্রায়ই বিরোধ হতো।

এর জের ধরে শুক্রবার রাতে ওরসে যাওয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীকে শ্বাসরোধে করে হত্যা করে বাড়ির পাশের লাউয়ের জারের নিচে ফেলে স্বামী পালিয়ে যায়।

নিহতের চাচা শফিকুল ইসলাম বলেন, ওরসে যাওয়া নিয়ে শুক্রবার আমার ভাতিজির সঙ্গে তার ঝগড়া হয়। পরে রাতে হাসেম আমার ভাতিজিকে হত্যা করে।

নবীনগর থানার ওসি (তদন্ত) রাজু আহম্মেদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক স্বামীকেও আটক করা হয়েছে।

এইচআর/

আগের সংবাদইসলাম অবমাননার দায়ে মালয়েশিয়ায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড
পরবর্তি সংবাদইসলামের প্রতি রাশানদের ঝোঁক বলছে ২০৫০ সালে মুসলিম-প্রধান দেশ হবে রাশিয়া