ডাকসুতে ছাত্রলীগ ছাড়া বাকি সব প্যানেলের ভোট বর্জন, অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট

ফাতেহ ডেস্ক

দুপুর সোয়া একটায় ছাত্রলীগ ছাড়া অন্য সব প্যানেলের প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। পাশাপাশি আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে তারা।

পরে ক্ষুব্ধ প্রার্থীরা বিক্ষোভ মিছিল বের করে রোকেয়া হলের সামনে যায়। এ সময় বাম ছাত্র সংগঠন, প্রগতিশীল ছাত্র জোট, সাধারণ শিক্ষা অধিকার পরিষদ এবং স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা ও সমর্থকরা মিছিলে অংশ নেয়।

দুপুরে রোকেয়া হলের সামনে সাধারণ শিক্ষার্থীরাও বিক্ষোভ করে।

আগের সংবাদমার্কিন সেনাবাহিনীর নাকের ডগায় ১২ বছর বাস করেও ধরা পড়েননি মোল্লা ওমর
পরবর্তি সংবাদডাকসু নির্বাচন সুষ্ঠু হচ্ছে : ঢাবি উপাচার্য