উইঘুর মুসলিম মেয়েদের অমুসলিমদের সঙ্গে বিয়ে করতে বাধ্য করছে চীন

ফাতেহ ডেস্ক

চীনা সরকার উইঘুরের মুসলমানদের বিরুদ্ধে দমন নীতিগুলো অব্যাহত রেখে, এই শহরের মুসলিম মেয়েদেরকে অমুসলিমদের সাথে বিয়ে করতে বাধ্য করছে।

সম্প্রতি উইঘুরের টুইটার ব্যবহারকারীরা একটি ভিডিও সম্প্রচার করেছে। ভিডিওতে দেখা যায় যে, চীনের সরকার উইঘুরের মুসলিম মেয়েদেরকে অমুসলিমদের সাথে বিয়ে করতে বাধ্য করছে।

ভিডিওটি প্রকাশের সাথে সাথে টুইটার ব্যবহারকারীরা লিখেছেন: উইঘুরের এই মুসলিম মেয়ের সাথে চীনের এই অমুসলিম ব্যক্তির জোরপূর্বক বিবাহ। এই ঘটনার বিবরণ অস্পষ্ট, তবে চীনের সরকারী কর্মকর্তা কর্তৃক অমুসলিম ব্যক্তির সাথে মুসলিম মেয়ের জোরপূর্বক বিবাহের বিষয়টি সর্বত্র ছড়িয়ে পরেছে।

টুইটার ব্যবহারকারীরা আরও লিখেছেন: চীনের সরকার উইঘুরের জনসংখ্যা কমাতে এই শহরের জনগণের মধ্যে অভ্যন্তরীণ বিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে।

আগের সংবাদনাইজেরিয়ার আবাসিক ভবন ধসে নিহত ১০
পরবর্তি সংবাদদুই শিক্ষককে বরখাস্তের নির্দেশ দিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী