জঙ্গি প্রতিরোধে বিশ্বনেতাদের সোচ্চার হবার তাগিদ প্রধানমন্ত্রীর

ফাতেহ ডেস্ক

জঙ্গিদের কোনো ধর্ম নেই উল্লেখ করে বিশ্বনেতাদের সোচ্চার হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ তাগিদ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে মানুষ হত্যার মতো ঘৃণ্য কাজ আর নেই। এই ধরণের ঘটনা যেন আর না হতে পারে সেজন্য বিশ্বনেতাদের উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

এসময় তিনি আরো বলেন, ভবিষ্যতে ক্রিকেটারদের বিদেশ পাঠানোর আগে নিরাপত্তা নিশ্চিতে জোর দেয়া হবে।

আগের সংবাদআদালতে দাঁড়িয়েও হাসছে জঙ্গি টারান্ট
পরবর্তি সংবাদলন্ডনেও মসজিদের বাইরে মুসলিমের ওপর হামলা