ভারতে ‘‌ইসলামি সন্ত্রাসবাদ’ কোর্স চালু হতে দেবে না ছাত্রছাত্রীরা

ফাতেহ ডেস্ক: প্রতিবাদ এবং আন্দোলনের আঁতুড়ঘর মেধাবী শিক্ষার্থীদের প্রতিষ্ঠান জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় বা জেএনইউ৷

বামপন্থার জন্ম হয়, লালিত-‌পালিত হয় এই বিশ্ববিদ্যালয়ে৷ অথচ এখানেই নাকি চালু হবে ‘‌ইসলামিক সন্ত্রাসবাদ’‌ কোর্স!‌

ভারতের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় বা জেএনইউ৷ মেধা ও উৎকর্ষতা নিয়ে কোনো সংশয় নেই৷ এখানে প্রতি মুহূর্তে জন্ম নেয় রাজনৈতিক অধিকারের লড়াই৷

দীর্ঘ কয়েক দশক ধরে বামপন্থি ছাত্রছাত্রীরাই এ সব লড়াইয়ের নেতৃত্ব দেন৷ দেশের যে কোনো জ্বলন্ত ইস্যুতে তাই আন্দোলনে এগিয়ে আসে জেএনইউ৷ কিন্তু এমন পরম্পরায় মোটেই বিশ্বাসী নয় দেশের সরকার৷

কেন্দ্রের শাসক দল বিজেপি এবং তাদের ‘মেন্টর’ আরএসএস জেএনইউ-‌তে বামপন্থার অবসান ঘটিয়ে কট্টর হিন্দুত্ববাদীদের হাতে তুলে দেওয়ার স্বপ্ন দেখে৷

বিজেপি এবং আরএসএস-এর জন্য এ বিশ্ববিদ্যালয় যেন ‘‌গলার কাঁটা’‌৷ সম্ভবত সে কারণেই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পর থেকেই নানা ইস্যুতে ‘‌টার্গেট’ করা হয়েছে‌ জেএনইউ-‌কে৷

সূত্রের খবর, জেএনইউ শিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে খুব শীঘ্রই ‘‌সেন্টার ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ’‌ নামে একটি কেন্দ্র তৈরি করবে তারা৷

আর সেখানে চালু হবে ‘‌ইসলামিক সন্ত্রাসবাদ’‌ কোর্স৷ অর্থাৎ সন্ত্রাসবাদ ও ধর্ম একই আসনে!‌ ধর্মীয় বিদ্বেষের সঞ্চার!‌

আগের সংবাদভারতীয় বিনিয়োগকে বাংলাদেশ স্বাগত জানায় : প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদশেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : জ্যাকব