
ফাতেহ ডেস্ক
ঢাকার দোহারে নজরুল ইসলাম হত্যা মামলায় ১৫ জনকে ফাঁসি ও ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায় এ আদেশ দেন।
রায়ে মামলার প্রধান আসামি সিরাজসহ ১৫ জনকে ফাঁসি এবং পলাতক চায়না বেগম ও মাজেদাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, দোহারের ডাক্তার নাজিম উদ্দিন আহমেদের সঙ্গে তার প্রতিবেশীদের জমি নিয়ে বিরোধ চলছিল।
এ ঘটনার জেরে ২০০৮ সালের ৩ এপ্রিল নাজিম উদ্দিনের ভাগনে নজরুলকে মারধর করে প্রতিপক্ষ। এতে ঘটনাস্থলেই মারা যান নজরুল। পরে প্রতিবেশী ১৭ জনকে আসামি করে মামলা হয়।
