
ফাতেহ ডেস্ক
জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কের একাংশে অবস্থান নিয়েছেন নন-এমপিও শিক্ষকেরা। তাঁরা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে বেলা ১১টায় পদযাত্রা শুরু করলে তাতে পুলিশ বাধা দেয়।
নন-এমপিও শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতারা জানান, তাঁরা এমপিওভুক্তির দাবিতে নিয়মতান্ত্রিকভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসছেন।
শিক্ষকেরা দাবি করেন, সরকারের উচ্চ পর্যায় থেকে দাবি মেনে নেয়ার আশ্বাসের পরও তা বাস্তবায়ন না হওয়ায় আবার রাজপথে নামতে হয়েছে তাঁদের।
এদিকে, ব্যস্ত সড়কে শিক্ষকদের কর্মসূচির কারণে বেড়েছে যানজটের ভোগান্তি।
