আল্লামা তকি উসমানির ওপর হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ

ফাতেহ ডেস্ক

বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ও দারুল উলুম করাচি পাকিস্তানের প্রধান মুফতি আল্লামা তকি উসমানির ওপর দুর্বৃত্তদের হামলা ও হত্যাচেষ্টার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বলেন, দারুল উলুম করাচির প্রধান মুফতি, পাকিস্তানের শরীয়াহ কোর্টের সাবেক প্রধান বিচারপতি ও বিশ্বের অন্যতম ইসলামী স্কলার, মুফতীয়ে আজম মুফতী শফী রহ.-এর সাহেবজাদা আল্লামা তকি উসমানির গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত।

তিনি আরো বলেন, এই হামলা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রেরই অংশ। মুসলিম-বিদ্বেষী উগ্রবাদী সন্ত্রাসীরা এই হামলার সাথে জড়িত। তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে বিশ্ববরেণ্য এই ইসলামি স্কলারের উপর সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

আরও পড়ুন ‘আল্লামা তকি উসমানির ওপর হামলায় আমরা বাকরুদ্ধ’

আগের সংবাদচিরস্থায়ী বন্দোবস্ত : ব্রিটিশিরা যেভাবে বাঙালিদেরকে মধ্যযুগীয় ভূমিদাসে পরিণত করে
পরবর্তি সংবাদলাহোর প্রস্তাব : যেভাবে উত্থাপিত হয় ভারতবর্ষে মুসলমানদের স্বতন্ত্র রাষ্ট্রের দাবি