
আন্তর্জাতিক ডেস্ক
গতকাল শুক্রবার নিউ ইয়র্ক ইসলামিক সেন্টারে পরিদর্শনে গিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, মসজিদসহ এবাদত এবং ধ্যানের সব জায়গা নিরাপদ স্বর্গ হওয়া উচিত। এসব স্থান সন্ত্রাসীদের আশ্রয় হওয়ার কোনো সুযোগ নেই। এসব স্থানে এবাদত করতে এবাদতকারীদের নিরাপদ বোধ করা উচিত।
ক্রাইস্টচার্চের এক খ্রিষ্টান শ্বেতাঙ্গ জঙ্গির হামলায় অর্ধশত মুসল্লি নিহত হওয়ার এক সপ্তাহ পর তিনি এ কথা বলেন। নিউজিল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে আক্রান্ত মুসলমানদের প্রতি এ সময় সংহতি প্রকাশ করেন তিনি।
পাশাপাশি বিশ্বব্যাপী ধর্মীয় স্থানগুলোর সুরক্ষায় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতিও দেন।
