সিকৃবি ছাত্র হত্যায় বাসচালক ও সহকারীর স্বীকারোক্তি

ফাতেহ ডেস্ক

সিলেটে বাস থেকে ফেলে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র গোরি মোহাম্মদ ওয়াসিমকে হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বাসচালক জুয়েল আহমেদ ও সহকারী মাসুক মিয়া। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছে মৌলভীবাজার সদর থানা পুলিশ।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিকেলে তাদের আদালতে তোলার কথা রয়েছে। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাতে এই সিদ্ধান্ত দেয় কর্তৃপক্ষ।

বাসচালক ও সহকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে দুপুরে নগরীর চৌহাট্টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এদিকে সকাল থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

আগের সংবাদখতমে বুখারি : যেভাবে পালিত হয় কওমি মাদরাসার সমাবর্তন অনুষ্ঠান
পরবর্তি সংবাদ১৩ বছরের দুঃশাসনের অবসান ঘটেছে ইরাক-সিরিয়ায়