সুদানে বিস্ফোরণে নিহত ৮ শিশু

ফাতেহ ডেস্ক

সুদানের ওমদুরমান নগরীর উত্তরাঞ্চলে রোববার বিস্ফোরণে আট শিশু নিহত হয়েছে। পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপি’কে এ কথা জানান।

জেনারেল হাশিম আব্দেল রহিম বলেন, বিস্ফোরণে ঘটনাস্থলেই সাত শিশু নিহত ও হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় এক শিশু মারা যায়।

তিনি বলেন, ছেঁড়া কাগজ ও কাপড় কুড়ানোর সময়ে শিশুরা একটি ‘অদ্ভূত জিনিস’ খুঁজে পেয়ে তা নিয়ে নাড়াচাড়া করছিল। তখন এটি বিস্ফোরিত হয়।

উল্লেখ্য, কয়েক বছর আগে এলাকাটিতে উগ্রবাদীদের আস্তানা ছিল। সুদানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই বিস্ফোরণে আট শিশুর নিহতের কথা নিশ্চিত করেছে।

আগের সংবাদ৩য় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা থাকছে না, কওমি মাদরাসায়ও কি তা কার্যকর হবে?
পরবর্তি সংবাদবার্মিংহামে মসজিদে হামলায় আটক ২