আইএস সন্দেহে ভারতে দুই বাংলাদেশি যুবক গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক

আইএস-সহ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত সন্দেহে দুই বাংলাদেশি তরুণকে গ্রেপ্তার করেছে ভারতের বিহার পুলিশ। এ সময় তাদের কাছে ভুয়া ভারতীয় পরিচয়পত্র পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। ভারতের অনলাইন ডিএনএ এই খবর জানিয়েছে।

গ্রেপ্তার করা ওই দুই যুবকের পরিচয় হলো- ঝিনাইদহের চাপাতলার খায়রুল মন্ডল ও আবু সুলতান। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বেশ কিছু ডকুমেন্টও জব্দ করেছে পুলিশ।

বিহার পুলিশ অভিযোগ করেছে এই দুজন ইসলামিক স্টেট বাংলাদেশ (আইএসবিডি)-এর সদস্য। পাটনা রেলওয়ে স্টেশনে দু’জনকে সন্দেহজনকভাবে ঘুরাফিরা করতে দেখে তাদের অনুসরণ করে পুলিশ। পরে মাদানি মুসাফিরখানা এলাকা থেকে সন্ত্রাস বিরোধী স্কোয়াড (এটিএস) এই দুজনকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদকালে ওই দুই যুবক নিজেদেরকে আইএসবিডি ও জমিয়তুল মুজাহিদিনের সক্রিয় সদস্য স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

আগের সংবাদটাঙ্গাইলে নির্মাণ শেষের আগেই ভেঙে পড়ল বিদ্যালয়ের ছাদ
পরবর্তি সংবাদ৬ সপ্তাহের জামিন পেলেন সাবেক পাক-প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ