
ফাতেহ ডেস্ক
২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কওমি আলেমদের সংগঠন খিদমাহ ব্লাড ব্যাংক কুলাউড়া উপজেলা শাখা ও রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর প্রাইমারি স্কুল মাঠে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পিংয়ে প্রধান অতিথি ছিলেন হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত বাচ্চু। তিনি মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকলের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন এবং স্বাধীনতা দিবসে এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করায় আয়োজকদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং সবসময় পাশে থাকবেন বলে আশ্বাসবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি ছিলেন, খিদমাহ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান কফিল। তিনি সর্বপ্রথম ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মৃত্যুবরণকারী শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি মানবসেবায় রক্তদানের মতো মহৎ কাজে সবাইকে এগিয়ে আসা আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন, খিদমাহ’র জয়েন্ট সেক্রেটারি ও মৌলভীবাজার জেলা শাখার পরিচালক মাওলানা মুস্তাকিম আল মুনতাজ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ইসহাক, কুলাউড়া উপজেলা শাখার পরিচালক জাবেদ আহমদ, সহযোগী পরিচালক আবদুস সামাদ, রক্তদান ফাউন্ডেশন হাজীপুর শাখার পরিচালক শফিকুর রহমান, খিদমাহর সদস্য মনিরুল ইসলাম জহির বর্ণভী, মিজানুল হক, মুজাহিদুল ইসলাম, ইমরান আহমদ, শিপন মিয়া প্রমুখ।
উল্লেখ্য যে, উক্ত ক্যাম্পিং সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে। এবং দুইশতাধিকেরও বেশি নারী পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়।
