৩ মাস ধরে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা হয়নি : ফখরুল

ফাতেহ ডেস্ক

তিন মাস ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, সুস্থ অবস্থায় কারাগারে গেলেও খালেদা জিয়া এখন খুবই অসুস্থ।

তাঁর চিকিৎসার বিষয়ে কারাকর্তৃপক্ষ উদাসীন অভিযোগ করে খালেদা জিয়ার কিছু হলে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রণালয় এবং কারা কর্তৃপক্ষকে এর দায়ভার নিতে হবে বলেও মন্তব্য করেন ফখরুল।

দ্রুত খালেদা জিয়াকে তাঁর পছন্দমতো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়ার দাবি জানান মির্জা ফখরুল।

আগের সংবাদমুস্তফা সিবাঈ, তাঁর জীবন ও প্রাচ্যতত্ত্ব
পরবর্তি সংবাদ১৫ দিনে গণপরিবহনে শৃঙ্খলা আসবে : ডিএমপি কমিশনার