
ফাতেহ ডেস্ক
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, রাজধানীর বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয়। বরং এটি গাফিলতির মাধ্যমে সংঘটিত একটি হত্যাকাণ্ড। যারা এ ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এফআর টাওয়ার পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এ দুর্ঘটনার জন্য যারা দায়ী তারা যত প্রভাবশালী হোক না কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এমনকি রাজউকের কেউ জড়িত থাকলেও তাকে আইনের আওতায় আনা হবে। দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনে ফৌজদারি মামলা করা হবে বলেও জানান মন্ত্রী।
